মুসহাফের 1 নম্বর সূরা, আয়াত 7টি, 1 পৃষ্ঠায় শুরু।
1. পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
2. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
3. পরম করুণাময়, অতি দয়ালু।
4. বিচার দিবসের মালিক।
5. আমরা শুধু আপনার ‘ইবাদাত করি এবং শুধু আপনার নিকট সাহায্য চাই।
6. আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।
7. তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন; যাদের ওপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।[১]
[১] ইয়াহূদী ও খ্রিস্টানদের পথে নয়।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।