তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আত-তারেক: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 86 নম্বর সূরা, আয়াত 17টি, 591 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-বুরুজসূরা আল-আলা ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. শপথ আসমানের ও রাতে আগমনকারীর (নক্ষত্রের)!

2. হে রাসূল! কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

3. উজ্জ্বল নক্ষত্র।

4. প্রত্যেক জীবের ওপরই রয়েছে সংরক্ষক (ফিরিশতা)।

5. অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?

6. তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি (বীর্য) থেকে।

7. যা নির্গত হয় (পুরুষের) মেরুদণ্ড ও (নারীর) বুকের হাড়ের মধ্য থেকে।

8. নিশ্চয় তিনি তাকে[১] ফিরিয়ে আনতে সক্ষম।

[১] মৃত্যুর পর পূর্বের অবস্থায়।

9. যেদিন (তার) গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

10. তখন[১] তার কোন শক্তি এবং সাহায্যকারীও থাকবে না।

[১] আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে।

11. বৃষ্টি বর্ষণশীল আসমানের শপথ!

12. এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়![১]

[১] অর্থাৎ যা বিদীর্ণ হয়ে শস্যাদি, ফলফলাদি ও বৃক্ষরাজি উৎপন্ন করে। অথবা এর অর্থ পথবিশিষ্ট জমিন যা পানি দ্বারা বিদীর্ণ হয় অথবা এমন জমিন যা বিদীর্ণ হয়ে মৃতরা পুনরুত্থানের জন্য বের হবে।

13. নিশ্চয় এ আল-কুরআন (হক ও বাতিলের মধ্যে) ফয়সালাকারী বাণী।

14. আর এটি কোন তামাশা নয়।

15. নিশ্চয় তারা (মিথ্যারোপকারীরা) ভীষণ চক্রান্ত করছে।

16. আর আমিও (আমার দ্বীনকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করতে) ভীষণ কৌশল অবলম্বন করছি।

17. অতএব, হে রাসূল! তুমি (সে কৌশল দেখার জন্যে) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-বুরুজসূরা আল-আলা ›