মুসহাফের 111 নম্বর সূরা, আয়াত 5টি, 603 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।
2. তার ধন-সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোনো কাজে আসবে না।
3. অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।
4. আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,[১]
[১] তার স্ত্রী উম্মে জামিলও লেলিহান আগুনে প্রবেশ করবে, যে পথে কাঁটা বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতো।
5. তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।[১]
[১] যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।