তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-ইনফিতার: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 82 নম্বর সূরা, আয়াত 19টি, 587 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তাকবীরসূরা আল-মুতাফফিফীন ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. যখন আসমান বিদীর্ণ হবে।

2. আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।

3. আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে।

4. আর যখন কবরগুলো (মৃতদের পুনরুত্থানের জন্যে) উন্মোচিত করা হবে।

5. তখন প্রত্যেকেই জানতে পারবে, সে আগে কী আমল প্রেরণ করেছে এবং পেছনে কী আমল ছেড়ে এসেছে।

6. হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল?

7. যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন।

8. যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেভাবেই তিনি তোমাকে গঠন করেছেন।

9. কখনোই নয়; বরং তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার কর।

10. আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছে।

11. সম্মানিত লেখকবৃন্দ,

12. তারা জানে তোমরা যা করো।

13. নিশ্চয় সৎকর্মপরায়ণরা (কিয়ামত দিবসে) থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে (জান্নাতে) ।

14. আর নিশ্চয় পাপাচারীরা থাকবে (জাহান্নামের) প্রজ্বলিত আগুনে।

15. প্রতিদান দিবসে তারা তাতে প্রবেশ করে দগ্ধ হবে।

16. আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।[১]

[১] বরং তারা তথায় চিরকাল অবস্থান করবে।

17. হে রাসূল! কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

18. তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

19. সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আর সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তাকবীরসূরা আল-মুতাফফিফীন ›