তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আত-তাকবীর: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 81 নম্বর সূরা, আয়াত 29টি, 586 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আবাসাসূরা আল-ইনফিতার ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. সূর্যকে যখন গুটিয়ে নেয়া হবে[১]।

[১] অর্থাৎ তার জ্যোতি নিষ্প্রভ হবে।

2. আর নক্ষত্ররাজি যখন খসে পড়বে[১]।

[১] এবং তা জ্যোতিহীন হবে।

3. আর পর্বতগুলোকে যখন (তার অবস্থান থেকে) সরিয়ে দেয়া হবে।

4. আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।[১]

[১] অর্থাৎ কঠিন বিপদের কারণে তাদের যত্ন নেওয়া হবে না।

5. আর যখন বন্য পশুগুলোকে (হাশরের ময়দানে মানুষের সাথে) সমবেত করা হবে।

6. আর যখন সমুদ্রগুলোকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা হবে।

7. আর যখন (ভালো ও মন্দ) আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

8. আর যখন জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে।

9. কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?

10. আর যখন (বান্দাদের) আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

11. আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।

12. আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে।

13. আর যখন জান্নাতকে (মুত্তাকীদের) নিকটবর্তী করা হবে।

14. তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে (আমল হিসাবে) কী উপস্থিত করেছে!

15. সুতরাং আমি শপথ করছি আত্মগোপনকারী (অদৃশ্য হয়ে যাওয়া) তারকাসমূহের।

16. যা (নিজ নিজ কক্ষপথে) চলমান এবং (দৃষ্টির আড়ালে) অদৃশ্য হয়ে যায়।

17. আর শপথ রাতের, যখন তা বিদায় নেয়।

18. আর শপথ সকালের, যখন তার আলো বিকশিত হয়।

19. নিশ্চয় এ আল-কুরআন সম্মানিত রাসূলের বাণী।[১]

[১] আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরীলের বহন করে আনা বাণী।

20. যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মহা মর্যাদাবান।

21. (আসমনাবাসীদের কাছে) মান্যবর, সেখানে সে (ওহী পৌঁছানোর কাজে) বিশ্বস্ত।

22. আর তোমাদের সাথী (মুহাম্মাদ) পাগল নয়।

23. আর সে তাকে (জিবরীলকে) আকাশের সুস্পষ্ট দিগন্তে দেখেছে।

24. আর সে (মুহাম্মাদ) তো গায়িব সম্পর্কে কৃপণ নয়।[১]

[১] অর্থাৎ তার কাছে গায়িবের যে সংবাদই আসে, তা সে সাথে সাথে পৌঁছে দেন, এটি পৌঁছাতে সে মোটেও দেরি করে না।

25. আর এ আল-কুরআন কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

26. সুতরাং, তোমরা কোথায় যাচ্ছ?

27. এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

28. তোমাদের মধ্যকার যে ব্যক্তি সরল পথে চলতে চায়, তার জন্য।

29. আর তোমরা ইচ্ছা করতে পারো না, যদি সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা না করেন।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আবাসাসূরা আল-ইনফিতার ›