তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-আলাক: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 96 নম্বর সূরা, আয়াত 19টি, 597 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তীনসূরা আল-কদর ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।

2. তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে।

3. পড়, আর তোমার রব মহাদয়ালু।

4. যিনি (মানুষকে) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

5. তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

6. কখনো নয়, নিশ্চয় (পাপিষ্ঠ) মানুষ (আল্লাহর) সীমালঙ্ঘন করে থাকে।[১]

[১] যেমন আবূ জাহল।

7. কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।

8. হে মানুষ! নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।

9. তুমি কি তাকে দেখেছ, যে নিষেধ করে।[১]

[১] আবূ জাহেল কা‘বায় সালাত করতে নিষেধ করতো।

10. এক বান্দা (মুহাম্মাদ)-কে, যখন সে (কা‘বায়) সালাত আদায় করে?

11. তুমি কি লক্ষ্য করেছো, যদি সে হিদায়াতের ওপর থাকে,

12. অথবা তাকওয়ার নির্দেশ দেয়?

13. তুমি কি লক্ষ্য করেছো, যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?

14. সে কি জানে না যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখেন?

15. কখনো নয়, যদি সে[১] বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে-হিঁচড়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাবো।

[১] আমার বান্দাকে কষ্ট দেয়া ও তাঁর প্রতি মিথ্যারোপ করা থেকে।

16. সেই সম্মুখ চুলের গুচ্ছের অধিকারী ব্যক্তি (কথায়) মিথ্যাবাদী এবং (কর্মে) পাপিষ্ঠ।

17. অতএব, সে (নিজেকে উদ্ধার করতে) তার সভাসদদেরকে ডেকে আনুক।

18. অচিরেই আমি ডেকে নিবো জাহান্নামের (কঠিনচিত্ত) প্রহরীদেরকে।

19. কখনো নয়; তুমি তার (আদেশ-নিষেধ কোনটারই) আনুগত্য করবে না। আর (আল্লাহর উদ্দেশ্যে) সিজদা করো এবং (আনুগত্যের মাধ্যমে) তাঁর নৈকট্য লাভ করো।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আত-তীনসূরা আল-কদর ›