মুসহাফের 97 নম্বর সূরা, আয়াত 5টি, 598 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. নিশ্চয় আমি আল-কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’।
2. আর তোমাকে কীসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
3. ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
4. সে রাতে ফিরিশতারা ও রূহ (জিবরীল) তাদের রবের অনুমতিক্রমে অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত[১] নিয়ে।
[১] আগামী বছরের জন্য।
5. শান্তিময় সেই রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত (অব্যাহত) থাকে।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।