তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-আদিয়াত: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 100 নম্বর সূরা, আয়াত 11টি, 599 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আয-যালযালাহসূরা আল-কারিআহ ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. শপথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,

2. অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।

3. অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,

4. অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।

5. অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,

6. নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

7. আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।

8. আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।[১]

[১] অর্থাৎ ধন-সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তা ব্যয়ে কার্পণ্য করে।

9. তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে,

10. আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।

11. নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আয-যালযালাহসূরা আল-কারিআহ ›