তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-মাউন: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 107 নম্বর সূরা, আয়াত 7টি, 602 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা কুরাইশসূরা আল-কাউসার ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?

2. সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,

3. আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।

4. অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,

5. যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,

6. যারা লোক দেখানোর জন্য তা করে,[১]

[১] অর্থাৎ লোক দেখানোর জন্যে সালাত আদায় ও নেক আমলসমূহ করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে না।

7. এবং ছোট-খাট গৃহসামগ্রী প্রদান করতে বিরত থাকে।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা কুরাইশসূরা আল-কাউসার ›